পারলেন না ইমরানুর

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৬:০৭ পিএম

পারলেন না ইমরানুর

হতাশ করলেন ইমরানুর রহমান। ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে তিনি চতুর্থ হয়েছেন। কাজাখস্তানে এই ইভেন্টে তিনি স্বর্ণ জিতেছিলেন। 

এর আগে  ইরানের তেহরানে চলমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের দ্রুততম মানব ফাইনালে ওঠেন।

সেমিফাইনালে দুই হিটে ১৬ জন স্প্রিন্টার অংশ নেন। বাংলাদেশের ইমরানুর রহমান প্রথম হিটে অংশ নিয়ে ৬.৬০ সেকেন্ড টাইমিং করে দ্বিতীয় হন।

প্রাথমিক হিটের চেয়ে সেমিফাইনালে হিটে ইমরান ০.০২ সেকেন্ড কম টাইমিং করেছেন। দুই হিট থেকে শীর্ষ চার জন করে আট জনের ফাইনাল খেলার কথা। ইমরানের হিটে প্রথম হয়েছেন ওমানের আলী আনোয়ার। তার টাইমিং ৬.৫০।

সেমিফাইনালের দ্বিতীয় হিটে প্রথম হয়েছেন জাপানের সুহেই তাদা। তার টাইমিং ৬.৫৩। দ্বিতীয় হিটে দ্বিতীয় হওয়া অ্যাথলেটের টাইমিং ইমরানের চেয়ে ০.০১ সেকেন্ড বেশি।

গত বছর কাজাখস্তানে ইমরান ৬.৫৯ সেকেন্ড টাইমিং করে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

 

Link copied!