অলিম্পিকে ফিরল ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৩, ০৬:০১ পিএম

অলিম্পিকে ফিরল ক্রিকেট

অলিম্পিকে ১২৮ বছর ফিরল ক্রিকেট।  সোমবার  বিষয়টি নিশ্চিত করেছে অলিম্পিক। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কেবল দুটি ‘না’ ভোট পড়েছিল এই প্রস্তাবনায়।

২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট দেখা যাবে। আর সেটা টি টোয়েন্টি ফরম্যাটে।  ১৯০০ সালে অলিম্পিকে ক্রিকেট শেষবার হয়েছিল। সেবার গ্রেট ব্রিটেন স্বর্ণ ও ফ্রেঞ্চ এথলেটিক ক্লাব ইউনিয়ন রৌপ্য জয় করে। 

এরপর থেকে আর ক্রিকেট খেলা হয়নি । ১৯৮৬ সালে এথেন্স অলিম্পিকে ক্রিকেট রাখা হলেও পর্যাপ্ত সংখ্যক দল অংশ না নেওয়ায় শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি কোনো বল।

২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে অলিম্পিক রয়েছে। আগামী বছর প্যারিসে রয়েছে এ আসর। 

Link copied!