নভেম্বর ১, ২০২৩, ০১:০০ পিএম
আবার ভারতের ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করলেন কুইন্টন ডি কক। বিশ্বকাপে তার সেঞ্চুরি এখন ৪টি। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের ইনিংস খেলেন তিনি। আগের তিনটি সেঞ্চুরিও এই বিশ্বকাপেই। এক আসরে ৪ সেঞ্চুরি কম কথা নয়।
কুমার সাঙ্গাকারা এই কৃতিত্ব দেখিয়েছিলেন ২০১৫ সালে। ২০১৯ সালে রোহিত শর্মার ৫ সেঞ্চুরি রয়েছে। সে রেকর্ড এখন হাতের কাছে। দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেললে ৩টি ম্যাচ অন্তত খেলবেন ডি কক।
পুনেতে আজ ১১৬ বলে ১১৪ রানের ইনিংস তিনি ১০টি চার ও ৩টি ছয় মেরেছেন।