পেসার রেজাউর রহমান রাজার বোলিং এবং দুই বিদেশী ইংল্যান্ডের বেনি হাওয়েল ও জিম্বাবুয়ের রায়ান বার্লের ব্যাটিং দৃঢ়তায় বিপিএলের এই আসরে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স।
আজ নিজেদের অষ্টম ম্যাচে সিলেট ৫ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। এই নিয়ে টানা ষষ্ঠ ম্যাচ হারলো ঢাকা। ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠলো সিলেট।
৭ ম্যাচে ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকলো ঢাকা।