ঢাকার বাঁ-হাতি ব্যাটার নাইম শেখ ৪০ বলে ৫২ রানের ইনিংস খেলেন ছবি : ফেসবুক
বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আজ শুরু হওয়া আসরের প্রথম ম্যাচেই হারাল দুর্দান্ত ঢাকা। ৫ উইকেটের জয় পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দলটি।
কুমিল্লা আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে ঢাকা কক্ষচ্যুত হয়নি ম্যাচে। ধীরস্থির খেলে জয়ের বন্দরে নোঙর করে তারা।
শুরুটা সুন্দর ছিল। ওপেনার দানুশকা গুনাথিলাকা ও নাইম শেখের জুটি ছিল ১০১ রানের। উদ্বোধনী জুটিতে এমন শুরুর পর জয় তো নিশ্চিত হওয়ারই কথা।
নাইম শেখ ৪০ বলে ৫২ ও গুনাথিলাকা ৪১ রানে আউট হন। তবে কুমিল্লা শেষে ম্যাচ জমিয়ে তোলে। অবশ্য ঢাকা মাথা ঠান্ডা রেখে ম্যাচ জিতে নেয়।
১৯.৩ ওভারে জয় তুলে নেয় ঢাকা (১৪৭/৫)। এর আগে কুমিল্লা ইমরুল কায়েসের ৬৬ ও তাওহিদ হৃদয়ের ৪৭ রানে লড়াকু স্কোর গড়ে।