সাইফউদ্দিন উইকেট নেয়ার পর ছবি : ফরচুন বরিশাল
আবার হেরেছে দুর্দান্ত ঢাকা। এবার তারা চট্টগ্রামে বিপিএলের ম্যাচে হেরেছে ফরচুন বরিশালের সঙ্গে। ২৭ রানের হার ছিল এটা।
বরিশালের অধিনায়ক তামিম ৪৫ বলে ৭১ রান করেন। সাইফউদ্দিন ৩১ রানে ৩ উইকেট নেন। আর এ দুজনেই জয় আসে বরিশালের।
ঢাকা এই আসরে ১০ ম্যাচের ৯টিতে হেরেছে। অন্যদিকে বরিশাল ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে।
ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালের হাফ-সেঞ্চুরি ও মোহাম্মদ সাইফুদ্দিনের ক্যামিও ইনিংসের সুবাদে দুর্দান্ত ঢাকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করে ফরচুন বরিশাল।
জবাবে ১৫৯ রানে থেমেছে ঢাকা।