জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক মারা গেছেন। আজ সকালে পৃথিবীর মায়া কাটিয়েছেন তিনি। তার বয়স হয়েছিল ৪৯ বছর।
ক্যান্সারের সঙ্গে লড়াই করে আর পেরে উঠলেন না বাংলাদেশের হয়ে কোচিংয়ে কাজ করা স্ট্রিক (বোলিং কোচ ২০১৪)। ফেসবুকে স্ট্রিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্ত্রী নাদিনে।
ফেসবুকে নাদিনে লিখেছেন,‘ আজ ভোরে, ৩ সেপ্টেম্বর ২০২৩ রোববার, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালবাসা এবং আমার চমৎকার সন্তানদের পিতাকে তার বাড়ি থেকে দেবদূতরা সাথে নিয়ে গেছেন, যেখানে তিনি তার শেষ দিনগুলো পরিবার ও প্রিয়জন বেষ্টিত হয়ে কাটাতে চেয়েছিলেন। তিনি একা যাননি, আমাদের ভালোবাসা ও শান্তিতে আচ্ছাদিত হয়ে গেছেন। আমাদের অন্তর অনন্তকালের জন্য স্ট্রিকের সঙ্গে মিশে গেছে।’