যুবরাজ সিং ও কিয়েরন পোলার্ডের পর টি টোয়েন্টি ফরম্যাটে ৬ বলে ৬ ছক্কা মারলেন নেপালের দীপেন্দ্র সিং ঐরি। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মাত্র তৃতীয় ব্যক্তি তিনি।
ওমানের মাসকটে কাতারের বিপক্ষে এই কৃতিত্ব দেখান দীপেন। এসিসি প্রিমিয়ার কাপের ম্যাচ ছিল। আর বোলার ছিলেন কামরান খান।
দীপেন ২১ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন ম্যাচে। নেপাল ম্যাচটি ৩২ রানে জিতেছে।