সন্দীপ লামিচানের নেপাল এবার এশিয়া কাপ খেলবে। এবারই প্রথম এ আসরে তারা যাবে। লামিচানের একটি ধর্ষণ মামলা চলমান। সেটায় রবিবার হাজির হতে হবে। সেজন্য তিনি দলের সঙ্গে যেতে পারেননি। পরে অবশ্য যোগ দেবেন সে নিশ্চয়তা কম। কারণ অসুস্থ রয়েছেন তিনি।
৩০ আগস্ট এশিয়া কাপ শুরু হবে শ্রীলংকায়। আর পাকিস্তানেও কিছু ম্যাচ রয়েছে। নেপাল এবার নিজেদের প্রমাণ করতে চাইবে। লামিচান তারকা ও বড় খেলোয়াড় নেপালের।
নেপাল দল গিয়েছে করাচিতে। পাকিস্তানের মাটিতে তাদের এশিয়া কাপের ম্যাচ রয়েছে।