জো রুট রাঁচিতে ১০৬ রানে দিন শেষে অপরাজিত আছেন ছবি : ইংল্যান্ড ক্রিকেট
রাঁচির উইকেট নিয়ে আগের দিন বেন স্টোকস সমালোচনা করেছিলেন। এমন পিচ তিনি আগে দেখেননি। ইংল্যান্ড শুক্রবার চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে ৭ উইকেটে ৩০২ রান তুলেছে।
ইংল্যান্ড ১০৯ রানে ৪ উইকেট হারায়। তবে জো রুট ১০৬ রান করে দলকে লড়াইয়ে রেখেছেন। দিন শেষে তিনি অপরাজিত।
৯টি চারে ২২৬ বল খেলে ১০৬ রানে অপরাজিত আছেন রুট। ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৩১ রানে অপরাজিত আছেন রবিনসন। ভারতের দীপ ৩টি ও সিরাজ ২ উইকেট শিকার করেন।