নভেম্বর ৮, ২০২৩, ০৩:৪৭ পিএম
পুনেতে জয়ের দেখা পেল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নেদারল্যান্ডসকে বুধবার তারা হারাল ১৬০ রানে। এই হারে নেদারল্যান্ডসের সেমিফাইনাল আশা শেষ হয়ে গেল।
ইংল্যান্ড সেমিফাইনালের বাইরে আগেই। বাংলাদেশ, শ্রীলংকা, নেদাররল্যান্ডসও ছিটকে গেছে। অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা শেষ চারে চলে গেছে। সেমিফাইনালের লড়াইয়ে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।
চোট নিয়ে এই আসর খেলেছেন বেন স্টোকস। এ ম্যাচে সেঞ্চুরি করেন। ৮৪ বলে ১০৮ রানের ইনিংস তার। ম্যাচসেরাও হন তিনি। আর ইংল্যান্ড ৯ উইকেটে ৩৩৯ রান সংগ্রহ করেছিল।
জবাবে নেদারল্যান্ডস গুটিয়ে যায় ৩৭.২ ওভারে ১৭৯ রানে। মইন আলি ও আদিল রশিদ ৩টি করে উইকেট নেন।
ইংল্যান্ড ৮টি ম্যাচ খেলেছে। আর ১টি ম্যাচ বাকি তাদের। আর সেটা পাকিস্তানের সঙ্গে। নেদারল্যান্ডস সে ম্যাচ খেলবে ভারতের সাথে।
টেবিলের এই শেষ চার দল ইংল্যান্ড-বাংলাদেশ-শ্রীলংকা ও নেদারল্যান্ডস, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য বাকী দু’টির স্থানের জন্য লড়াই করছে।