সাকিবকে ভুয়া, ভুয়া বললেন সমর্থকরা!

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৩, ০৬:১৭ পিএম

সাকিবকে ভুয়া, ভুয়া বললেন সমর্থকরা!

সাকিব অনুশীলন শেষে গাড়িতে উঠছেন ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মাঝে ঢাকায় এসেছেন গতকাল। বৃহস্পতিবার সকালে মিরপুর ইনডোরে গিয়েছিলেন অনুশীলন করতে। তার ঢাকায় আসার কারণ শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে ব্যাটিং ও বোলিং নিয়ে কাজ করা। 

সাকিব গতকাল ঠিকঠাকমত অনুশীলন করে চলে যান। কিন্তু আজ যাওয়ার সময় ইনডোরের বাইরে দাঁড়িয়ে থাকা সমর্থকরা ভুয়া, ভুয়া বলে চিৎকার দেন। সাকিব এসময় কালো গাড়ির ভেতরে ছিলেন। ফলে তিনি শুনতে পেয়েছেন বলে মনে হয় না। 

দীর্ঘ ক্যারিয়ারে এমনটা সাকিবের সাথে কখনো দেশের মাটিতে হয়নি। দেশের মানুষই তাকে ভুয়া, ভুয়া বলেছেন। 

২৮ অক্টোবর কলকাতায় বাংলাদেশ ও নেদারল্যান্ডস খেলবে। সাকিব শুক্রবার সকালে ফিরে যাবেন কলকাতায়। পরের দিন বিশ্বকাপ ম্যাচ খেলবেন।  

Link copied!