ফারিহার হ্যাটট্রিক ও বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২, ২০২৪, ০১:১৮ পিএম

ফারিহার হ্যাটট্রিক ও বাংলাদেশের হার

আবার হ্যাটট্রিক করলেন ফারিহা ছবি : বিসিবি

বাংলাদেশের নারী দলের বাঁ-হাতি পেসার ফারিহা ইসলাম হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগেও ক্যারিয়ারে এই কৃতিত্ব তার রয়েছে। 

অবশ্য মিরপুরে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। এবার হার ৫৮ রানে। ১ ম্যাচ হাতে রেখে টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার নারী দল। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দু’বার হ্যাটট্রিক করা তৃতীয় বোলার হলেন ফারিহা। এর আগে উগান্ডার কন্সিলেট এউকো ও হংকংয়ের ক্যারি চান টি-টোয়েন্টিতে দু’টি করে হ্যাটট্রিক করেছেন।

আগামী ৪ এপ্রিল মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

Link copied!