ফারুকি ঝড়ে উড়ে গেল উগান্ডা

স্পোর্টস ডেস্ক

জুন ৪, ২০২৪, ০৬:২৬ এএম

ফারুকি ঝড়ে উড়ে গেল উগান্ডা

ফারুরির ঝড় (ডানে) সামলাতে পারেনি উগান্ডা। ছবি : এক্স

ফজল হক ফারুকির জাদুকরী (৫/৯) বোলিংয়ে দাঁড়াতে পারেনি উগান্ডা। আফগানিস্তান গায়ানায় ১২৫ রানের বিশাল জয় পেয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপে ভাল শুরু রশিদ খানদের। 

আগে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ১৮৩ রান সংগ্রহ করে। রহমতউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ওপেনিং জুটি ছিল ১৫৪ রানের। গুরবাজ ৭৬ ও জাদরান ৭০ রান করেছেন। উগান্ডার কসমস ২৫ রানে ২টি উইকেট নিয়েছেন। 

জবাবে ব্যাট করতে নেমে উগান্ডা ১৬ ওভারে ৫৮ রান করে অলআউট হয়। দলীয় সর্বোচ্চ ১৪ রান এসেছে রবিনসন ওবুয়ের ব্যাট থেকে। 

আফগানিস্তানের বাঁ-হাতি পেসার ফারুকি ৪ ওভারে ৯ রান দিয়ে ৫ উইকেট পান। এছাড়া ২টি করে উইকেট নাভিন ও রশিদ খানের। 

 

Link copied!