আফগানিস্তানের ম্যাচেও খেলছেন না গিল

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১০, ২০২৩, ০৬:৩৪ পিএম

আফগানিস্তানের ম্যাচেও খেলছেন না গিল

অস্ট্রেলিয়ান বিপক্ষে জয় দিয়ে ঘরের মাঠে  বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। কিন্তু এখনো তারা পূর্ণ শক্তির দল হাতে পায়নি। দলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ফর্মে থাকা ওপেনিং ব্যাটার শুভমান গিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখনো মাঠের বাইরে রয়েছে। 

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তিনি দলের বাইরে থাকবেন। এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে প্লাটিলেট কমে যাওয়া গিলকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিসিসিআই গিলের শারিরীক পরিস্থিতি খুব সতর্কতার সাথে পর্যবেক্ষন করছে। কিন্তু এই মুহূর্তে তার মাঠে ফেরার কোন সম্ভাবনা নেই। তার উপর হঠাৎ করেই রক্তের প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হয়েছে বিসিসিআই। এ সম্পর্কে বিসিসিআই জানিয়েছে, ‘গিল গত দুইদিন যাবত চেন্নাইয়ের হোটেলেই ছিলেন। 

কিন্তু তার প্লাটিলেট ৭০ হাজারে  নেমে যাওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। যথাযথ মেডিকেল সুবিধা পাবার লক্ষে সতর্কতার অংশ হিসেবে তাকে ভর্তি করা হয়েচে। প্লাটিলেট সংখ্যা এক লাখের উপর উঠে এলেই তাকে হাসাপতাল থেকে নিয়ে আসা হবে।’

Link copied!