আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আর খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া। চোটে শেষ হয়ে গেল তার এই আসর। সামাজিক যোগাযোগমাধ্যমে চোটের আপডেট নিশ্চিত করেন এই ভারতীয় ডান হাতি অলরাউন্ডার।
বাংলাদেশের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। আর ফিরতে পারলেন না দলে। ভারত এখন সেমিফাইনালে পৌঁছে গেছে। সামনে তাদের আর ২টি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের বাকি সময় তিনি সাইডলাইনে থাকবেন।
বাংলাদেশের ম্যাচে বল ঠেকাতে গিয়ে চোট পান তিনি। প্রথমে মনে হয়েছে মচকে গেছে। পরে দেখা গেল ব্যথা আরও গভীর।