আগস্ট ১৭, ২০২৪, ০৮:৪১ এএম
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলে খেলেন অনিক দেব বর্মন। ছবি: বিসিবি
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে আদিবাসী ক্রিকেটার কখনো খেলার সুযোগ পায়নি। তবে অনিক দেব বর্মন সে স্বপ্ন দেখেন। তিনি যুব দলের বোলার। একদিন জাতীয় দলের হয়ে খেলবেন সে স্বপ্ন দেখেন।
আজ মিরপুরে এসেছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে জানান, ছোটবেলায় পাহাড়ে রাবারের বল দিয়ে খেলতেন। আর ত্রিপুড়ার ভাষায় আর্শীবাদও চেয়েছেন তিনি।
তিনি বেড়ে ওঠার গল্প বলেন। তিনি বলেন,‘ আমাকে খেলায় নিত না বড় ভাইরা। ক্লাস ফোর থেকে শুরু। শ্রীমঙ্গলে টেপ টেনিসে খেলেছি। পরে ছোট একাডেমিতে খেলতে চাই। বয়সভিত্তিকে ট্রায়ালে টিকি। ডিভিশনে ভাল খেলার পর যুব (আন্ডার নাইনটিন) দলে সুযোগ পেয়েছি।’
অনিক প্রথম বাংলাদেশী আদিবাসী ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ করতে চান।