আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হলেন জয় শাহ। তিনিই এই পদে আসবেন আগেই ভারতের গণমাধ্যম ধারণা করেছিল।
তবে কঠিন চ্যালেঞ্জ তার। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে তোপের মধ্যে পড়বেন তিনি। পাকিস্তানে ভারতীয় দল যেতে রাজি নয়।
আর পাকিস্তান হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফি মানতে চায় না।