আইসিসির বর্ষসেরা হওয়ার দৌঁড়ে রয়েছেন নারী পেসার মারুফা আক্তার। উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কারে মনোনয়ন পেলেন তিনি।
মারুফার সাথে সংক্ষিপ্ত তালিকায় আরও মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের লরেন বেল, স্কটল্যান্ডের ডার্সি কার্টার এবং অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড।
২০২২ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মারুফার। কিছুদিনের মধ্যে ওয়ানডেতেও অভিষেক হয় তার। ২০২৩ সালে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে ২৩ দশমিক ৩০ গড়ে ১০ উইকেট নিয়েছেন মারুফা। আইসিসি টি-টোয়েন্টি বিশ^কাপে কেপ টাউনে শ্রীলংকার বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট তার সেরা বোলিং ফিগার। আসরে সর্বমোট ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
৯ ওয়ানডেতে ১০ উইকেট নিয়েছেন ১৯ বছর বয়সী মারুফা। মিরপুরে ভারতের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট তার সেরা বোলিং ফিগার।