নভেম্বর ১৫, ২০২৩, ০৬:০২ পিএম
বিশ্বকাপে এর আগে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে ৪ জনের ছবি : ফেসবুক
নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলেন ভারতের পেসার মোহাম্মদ সামি। ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে এ ম্যাচে জিততে দিলেন না। হার্দিক পান্ডিয়ার জায়গায় সুযোগ পেয়ে চমকে দিলেন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে এর আগে ৭ উইকেট পেয়েছেন মাত্র ৪ বোলার। সামি এখন সেই বোলারদের তালিকায় যোগ দিলেন। ভারতকে আরেকটি ফাইনালে নিয়ে যাওয়ার কৃতিত্ব তার।
নিউজিল্যান্ড ম্যাচটি ধরে ফেলেছিল। সামির আঘাতে সেটা আর সম্ভব হয়নি।
সামির আগে ৭ উইকেট পেয়েছেন যারা
১. গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) : ৭/১৫ নামিবিয়ার বিপক্ষে ২০০৩ সনে
২. এন্ডি বিকেল (অস্ট্রেলিয়া) : ৭/২০ ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সনে
৩. টিম সাউদি (নিউজিল্যান্ড) : ৭/৩৩ ইংল্যান্ডের বিপক্ষে ২০১৫ সনে
৪. উন্সটন ডাভিস (ওয়েস্ট ইন্ডিজ) : ৭/৫১ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৮৩ সনে
৫. মোহাম্মদ সামি (ভারত) : ৭/৫৭ নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ সনে