পেসার মোহাম্মদ সিরাজের তোপের মুখে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৫৫ রানে গুটিয়ে গেল। কেপটাউনে ভারত ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। ভারত প্রথম দিনেই ব্যাকফুটে ঠেলে দেয় প্রোটিয়াদের। জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় ভারত ৭ উইকেটে ১৫৩ রান তুলেছে।
প্রথম টেস্টে ভারত হেরেছিল। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৩২ রানে জিতে ২ টেস্ট সিরিজে ১-০ তে লিড নেয়। পরের টেস্টে ঘুরে দাঁড়াল ভারত।
ডান হাতি পেসার মোহাম্মদ সিরাজ ১৫ রানে ৬ উইকেট নিয়েছেন। এছাড়া ২টি করে উইকেট জসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমারের।
ভারত ব্যাট করতে নেমে চাপে পড়ে। রোহিত ৩৯ ও শুভমান গিল ৩৬ রান করেছেন।