হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে সফরকারী ভারতীয় ক্রিকেট দল । টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ২শতম ও সিরিজের প্রথম ম্যাচে হতরাতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ রানে হেরেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের পর বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টিতে ২শতম ম্যাচ খেলার নজির গড়লো ভারত।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৪ ওভারে ২৯ রানের সূচনা করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্রান্ডন কিং ও কাইল মায়ার্স।
এরমধ্যে মাত্র ১ রান করে ভারতীয় স্পিনার যুজবেন্দ্রা চাহালের শিকার হন মায়ার্স। একই ওভারের তৃতীয় বলে কিংকেও তুলে নেন চাহাল। ৪টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৮ রান করেন কিং।