টি টোয়েন্টি সিরিজ বাঁচিয়ে রেখেছে ভারত। গায়ানায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি ৭ উইকেটে জিতেছে তারা। ৫ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ২-১ এ এগিয়ে রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে ভারত ১৭.৫ ওভারে জয় নিশ্চিত করে (১৬৪/৩)। সুরিয়াকুমার যাদব ৪৪ বলে ৮৩ রান করে ম্যাচসেরা হন। ১০টি চার ও ৪টি ছক্কা মেরে ভারতকে টিকিয়ে রাখলেন তিনি।
১২ আগস্ট চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে যুক্তরাষ্ট্রের লডারহিলে।