টি টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান ছোট দল নয়। অবশ্য মোহালিতে লড়াইটা সমানে সমান হলো না। ভারত ৬ উইকেটে প্রথম টি টোয়েন্টি জিতেছে।
দুদলের প্রধান তারকা বিরাট কোহলি ও রশিদ খান ছিলেন না। আফগানিস্তান আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে ভারত ১৭.৩ ওভারে জয় নিশ্চিত করে (১৫৯/৪)। ম্যাচসেরা হন ভারতের শিভম দুুবে। যিনি ৪০ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন।
রোহিত শর্মা ভাল করেননি। শূন্য হাতে ফেরেন রান আউট হয়ে। এছাড়া গিল ২৩, তিলক বার্মা ২৬, জিতেশ ৩১ ও রিঙ্কু ১৬ রান করেছেন।
আফগানিস্তানের মুজিব ২১ রানে ২ উইকেট নেন। এর আগে আফগানিস্তান নবির ৪২ রানের ঝড়ে লড়াকু স্কোর তোলে। ১৪ জানুয়ারির দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ রয়েছে ইন্দোরে।