বেঙ্গালুরুতে পঞ্চম ও শেষ টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে ভারত। ৫ ম্যাচের সিরিজ সুর্যকুমার যাদবের অধিনায়কত্বে ভারত জিতেছে ৪-১ ব্যবধানে।
এ ম্যাচে ভারত আগে ব্যাট করে ১৬০ রান করে। জবাবে অস্ট্রেলিয়া থেমে গেছে ১৫৪ রানে। ম্যাকডারমট সর্বোচ্চ ৫৪ রান করেছেন।
২১ বলে ৩১ রান ও বল হাতে অক্ষর প্যাটেল ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।