ডাবলিনের মালাহিডে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে ভারত। বৃষ্টি আইনে ২ রানের জয়। আয়ারল্যান্ড আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে।
জবাবে ভারত ৬.৫ ওভারে ২ উইকেটে ৪৭ রান সংগ্রহ করে। এরপর বৃষ্টি বাগড়া দিলে ডিএল মেথডে ফল নির্ণয় হয়। সেখানে ভারত জয় পায়।
ম্যাচ সেরা হন ভারতের টি টোয়েন্টি অধিনায়ক জসপ্রিত বুমরাহ। ২৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।