ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪

ইতালির গ্রুপে স্পেন ও ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৩, ০৬:২১ পিএম

ইতালির গ্রুপে স্পেন ও ক্রোয়েশিয়া

গত ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। লন্ডনের ওয়েম্বলি চুপ হয়ে গিয়েছিল। সেই ইতালি ২০২৪ ইউরোতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাদের গ্রুপে রয়েছে স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। 

স্পেন ও ক্রোয়েশিয়া শক্তিশালী দল। পরের পর্বে যাওয়াটাই এখন চ্যালেঞ্জ হয়ে গেল তাদের। ইতালি টানা ২ বিশ্বকাপের মূল পর্বে খেলে না। ইউরোতে চ্যাম্পিয়ন হয়ে তারা সেবার চমকে দিয়েছিল। 

এবার ইউরো জার্মানিতে অনুষ্ঠিত হবে। জার্মানির গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।  

Link copied!