লর্ডসে অবসরের ঘোষণা জেমস অ্যান্ডারসনের

স্পোর্টস ডেস্ক

মে ১১, ২০২৪, ১২:৩০ পিএম

লর্ডসে অবসরের ঘোষণা জেমস অ্যান্ডারসনের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন জেমস অ্যান্ডারসন। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই বিদায় নেবেন। ১০ জুলাই খেলাটি শুরু হবে। আর এই গ্রীস্মেই রয়েছে ম্যাচ। 

গত অক্টোবরে ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হন ইংল্যান্ড ক্রিকেটের সঙ্গে। সম্প্রতি ব্রেন্ডন ম্যাককালাম তার প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন। আর শনিবার তার ইনস্টাগ্রামে অ্যান্ডারসন এই ঘোষণা দেন। 

অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটে প্রথম পেসার যিনি ৭০০ উইকেট পেয়েছেন। টেস্ট ইতিহাসে ৭০০ উইকেট নেয়া তৃতীয় বোলার তিনি।

 

Link copied!