জয় নিয়ে বিদায় নিলেন জেমস অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক

জুলাই ১২, ২০২৪, ১১:৪৩ এএম

জয় নিয়ে বিদায় নিলেন জেমস অ্যান্ডারসন

শুক্রবার ক্যারিয়ারের শেষ দিনে মাঠে নামার সময় গার্ড অফ অনার পেলেন জেমস অ্যান্ডারসন। ছবি: এক্স

লর্ডসে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়লেন কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। ক্রিকেট থেকে বিদায় নিলেন সুখস্মৃতি নিয়ে। 

ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়েছে তারা ইনিংস ও ১১৪ রানে। ৩ টেস্টের সিরিজে ১-০ তে লিড নিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১২১ রানে অলআউট হয়। জবাবে ইংল্যান্ড ৩৭১ রান করেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ গুড়িয়ে গেল দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানে। এই টেস্টে ১২ উইকেট নিয়ে গাস অ্যাটকিনসন ম্যাচসেরা হন।

জেমস অ্যান্ডারসন ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে তার ১টি উইকেট ছিল।  

Link copied!