জোয়াও ফেলিক্স বার্সেলোনায়

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৩, ১১:১৬ এএম

জোয়াও ফেলিক্স বার্সেলোনায়

ফেলিক্সের স্বপ্ন ছিল বার্সেলোনায় খেলা ছবি : টুইটার

জোয়াও ফেলিক্স বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন। ধারে এই ফরোয়ার্ড খেলতে যাচ্ছেন কাতালান ক্লাবটিতে। অ্যাটলেটিকো মাদ্র্রিদের হয়ে খেলছিলেন তিনি। 

এদিকে তারই দেশের ফুলব্যাক জোয়াও ক্যানসেলোও বার্সেলোনায় ধারে খেলতে বিমান ধরেছেন। ২৩ বছর বয়সী ফেলিক্স ২০১৯ সালে ১১৩ মিলিয়ন পাউন্ডে যোগ দেন অ্যাটলেটিকো মাদ্রিদে। চলতি বছর ধারে গেলেন চেলসিতে। সেখানে ২০ ম্যাচে করেন ৪ গোল। এবার বার্সেলোনায় যাচ্ছেন তিনি। 

২৯ বছর বয়সী ক্যানসেলো ম্যানসিটিতে নিজেকে মেলে ধরতে পারেননি। ফলে তিনি ধারে যান বায়ার্ন মিউনিখে। সেখানেও ব্যর্থ হয়ে এখন তিনি জাভির বার্সেলোনায়।  

Link copied!