কপিলকে পাওয়া গেল না ফাইনালে

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৩, ০২:৫৪ পিএম

কপিলকে পাওয়া গেল না ফাইনালে

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। সেই তিনি বিশ্বকাপ ফাইনালে আসার আমন্ত্রণ পাননি। তাও ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 

 রোহিতদের বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ পেলেন না। আইসিসি অথবা বিসিসিআই, কোনো তরফেই আমন্ত্রণ জানানো হয়নি কপিল দেবকে। এবিপি নিউজের ক্যামেরায় কপিল নিজেই জানালেন সেই কথা। 

যদিও কপিল দেব অভিভাবকসুলভ উদারতায় বিসিসিআইয়ের সেই ভুল ঢাকার চেষ্টাও করেন। কপিল দেব বলেন, ‘আমি তো চেয়েছিলাম আমার ১৯৮৩-র গোটা দলটাকেই যদি ডাকাতো, ভালো হতো। তবে এত কাজ, লোকজনের উপর এত দায়িত্ব রয়েছে, ব্যস্ততায় মাঝে মাঝে এমন ভুল হয়েই যায়।’

Link copied!