মেদভেদেভকে হারিয়ে চ্যাম্পিয়ন

অস্ট্রেলিয়ান ওপেনে রাজা সিনার

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৪, ১২:৪৬ পিএম

অস্ট্রেলিয়ান ওপেনে রাজা সিনার

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সিনার ছবি : ফেসবুক

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের ফাইনালে চমক দেখা গেল। ডানিল মেদভেদেভকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জানিক সিনার। 

সিনার ৩-৬,৩-৬, ৬-৪,৬-৪, ৬-৩ গেমে হারান মেদভেদেভকে। প্রথম ইতালিয়ান টেনিস প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার।

এর আগে ২০২১ ও ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন রাশিয়ার টেনিস প্লেয়ার দানিল মেদভেদেভ। কিন্তু জেতা হয়নি। ২০২১ সালে তাকে মেলবোর্নে হারান নোভাক জকোভিচ। ২০২২ সালে রড লেভার এরিনায় তিনি হারেন রাফায়েল নাদালের কাছে। 

এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। আর সার্বিয়ান টেনিস তারকাকে সেমিফাইনালে হারান জানিক সিনার। সেই সিনার ফাইনালে মেদভেদেভকে হারিয়ে প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বাদ পেলেন।

 

Link copied!