লিভারপুল ছাড়ছেন ক্লপ

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৪, ০২:০৮ পিএম

লিভারপুল ছাড়ছেন ক্লপ

লিভারপুল কে বিদায় বলতে চলেছেন ক্লপ ছবি : ইন্টারনেট

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন ইয়ুর্গেন ক্লপ। শুক্রবার লিভারপুলের ভেরিফাইড পেজে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা হয়েছে,‘ এই মৌসুম শেষে লিভারপুল কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ক্লাব কর্তৃপক্ষকে তিনি নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন।’

লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগও এনে দেন তিনি। অবশেষে তিনি ছাড়তে চলেছেন প্রিয় ক্লাব।

 

Link copied!