মিচেল মার্শ ৯৬ রানে আউট হন। ২০ রানে জীবন পেয়েছেন ছবি : ফেসবুক
মেলবোর্নে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল পাকিস্তান। কিন্তু বাগে পেয়েও হাতে রাখতে পারেনি তারা। পাকিস্তান ২৬৪ রানে অলআউট হয়। আর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৩১৮ রান। পরের ইনিংসে অস্ট্রেলিয়া ১৬ রানে ৪ উইকেট হারায়। কিন্তু ক্যাচ ড্রপে এখন হাতছাড়া ম্যাচ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। খাজা ও ট্র্যাভিস হেড রানই করতে পারেনি। লাবুশেন ৪ ও ওয়ার্নার ৬ রানে আউট হন। অস্ট্রেলিয়া দলীয় ৪৬ রানে বিপদে পড়তে পারতো। তখন ২০ রানে খেলছিলেন মিচেল মার্শ। তার ক্যাচ শফিক ফেলে দেন প্রথম স্লিপে। সেই মার্শ ৯৬ রানে আউট হন।
১৮৭ রানে ৬ উইকেটে মেলবোর্নে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। আর লিড ২৪১ রান । এই কন্ডিশনে পাকিস্তানের জন্য চ্যালেঞ্জিং এটা। তবে ক্যাচ ড্রপ না হলে পরিস্থিতি অন্য হতে পারতো।
অ্যালেক্স ক্যারি ১৬ রানে অপরাজিত ছিলেন দিন শেষে।