দক্ষিণ আফ্রিকাকে জেতালেন মিলার

স্পোর্টস ডেস্ক

জুন ৮, ২০২৪, ০৬:২৮ পিএম

দক্ষিণ আফ্রিকাকে জেতালেন মিলার

নিউইয়র্কে ৫১ বলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে জেতান ডেভিড মিলার। ছবি: টুইটার

নিউইয়র্কে টি টোয়েন্টি বিশ্বকাপে কষ্ট করে জিতেছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস ১০৪ রানের টার্গেট দিয়েছিল। জবাবে ১২ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকাকে বাঁচান। ৫১ বলে ৫৯ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জেতান তিনি।

টস জিতে দক্ষিণ আফ্রিকা আগে ফিল্ডিং নেয়। নেদারল্যান্ডস লড়েছে বেশ। পুরো ২০ ওভার খেলে ১০৩ রান করেছে ৯ উইকেটে। জবাবে দক্ষিণ আফ্রিকাও বেশ বিপদে পড়ে। নেদারল্যান্ডসের হয়ে ৪৫ বলে ৪০ রান করেন সাইব্রান্ড এঙ্গেলব্রেচড। লোগান ফন বিক শেষে ২২ বলে ২৩ রান করেছেন।

দক্ষিণ আফ্রিকার ডি কক (০) ও মার্করাম (০) রানের খাতাই খুলতে পারেনি। মিলার (৫৯*) ও ট্রিসটান স্টাবস (৩৩ রান) মান বাঁচান। ম্যাচসেরা হন মিলার। 

Link copied!