সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১১:৪২ পিএম
বিশ্বকাপ এখনও শুরু হয়নি। তবে প্রস্তুতি ম্যাচ চলছে। অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের ম্যাচটি পণ্ড হয়ে গেছে অবশ্য। তবে মিচেল স্টার্ক হ্যাটট্রিক করেছেন।
প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১৬৩ রান করে। ২৩ ওভারের খেলা বৃষ্টির জন্য। জবাবে ১৪.২ ওভারে ৮৪ রানে ৬ উইকেট হারায় নেদারল্যান্ডস।
ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন পরিত্যক্ত হয়েছে ভারত-ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের মধ্যকার দু’টি ম্যাচ।
গুয়াহাটিতে অবিরাম বৃষ্টির কারণে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠেই নামতে পারেনি ভারত-ইংল্যান্ড। তবে পরিত্যক্ত হবার আগে ৩৭ দশমিক ২ ওভার ব্যাট-বল হাতে গা গরম করতে পেরেছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস।
তিরুবন্তপুরমে বৃষ্টি বিঘিœত ২৩ ওভারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া। ওপেনার হিসেবে নামা স্টিভেন স্মিথের হাফ-সেঞ্চুরিতে ২৩ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান করে অসিরা।
৪টি চার ও ৩টি ছক্কায় ৪২ বলে ৫৫ রান করেন স্মিথ। এছাড়া ক্যামেরন গ্রিন ৩৪, অ্যালেক্স ক্যারি ২৮ ও মিচেল স্টার্ক অপরাজিত ২৪ রান করেন।
জবাবে ১৪ দশমিক ২ ওভারে ৬ উইকেটে ৮৪ রান করে নেদারল্যান্ডস। এরপর বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ডাচদের পক্ষে কলিন অ্যাকারম্যান অপরাজিত ৩১ রান করেন। অস্ট্রেলিয়ার স্টার্ক ৩ উইকেট নেন।
আগামী ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস।