আইসিসির মাস সেরা নারী ক্রিকেটার

বাংলাদেশে নাহিদাই প্রথম

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৩, ০৯:০৫ এএম

বাংলাদেশে নাহিদাই প্রথম

বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা (নভেম্বর) হলেন নাহিদা আক্তার। আইসিসি আজ সে ঘোষণা মেইলে জানিয়েছে। 

 লড়াইয়ে নাহিদার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক বাংলাদেশি ফারজানা হক পিংকি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ১১০ রান করেন তিনি। শেষ ম্যাচে  ৬২ রানের দারুণ ইনিংস খেলে জেতান দলকে। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তানের সাদিয়া ইকবাল।

নাহিদা পাকিস্তানের সিরিজে ভাল খেলেছেন। প্রথমটিতে নাহিদা ৩০ রানে নেন ৩ উইকেট। শেষটিতে ২৬ রান দিয়ে নেন সমান উইকেট। মাঝখানে দ্বিতীয় ম্যাচ যখন সুপার ওভারে গড়ায়, তখন সেই ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট। জেতান দলকে।

 

 

Link copied!