জয়ের হাসি নামিবিয়ার। ছবি : এক্স
চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সুপার ওভারের দেখা পেল। বার্বাডোজে ওমানকে হারায় নামিবিয়া। লো স্কোরিং ম্যাচ ছিল। ওমান ১৯.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয়। জবাবে নামিবিয়া ৬ উইকেটে ১০৯ রানই তোলে। শেষ হাসি অবশ্য নামিবিয়ার।
নামিবিয়া সুপার ওভারে আগে ব্যাট করে। ২১ রান তোলে তারা। জবাবে ১০ রান তুলতে পারে ওমান। শ্বাসরুদ্ধকর জয় নামিবিয়ার।
ম্যাচসেরা হন নামিবিয়ার ডেভিড উইসে। যিনি ৩ উইকেট নেন।