হাথুরুসিংহে গায়ে হাত তুলেছেন, মিডিয়ার দাবি

নাসুমকে ডেকে পাঠাল তদন্ত কমিটি

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৩, ১০:৩৮ এএম

নাসুমকে ডেকে পাঠাল তদন্ত কমিটি

বিশ্বকাপ চলাকালীন নাসুম আহমেদের গায়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহে হাত তুলেছেন। বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেল এমনটা দাবি করেছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বকাপ তদন্ত কমিটি নাসুম আহমেদকে ডেকে জিগেস করেছেন সে ইস্যু নিয়ে। 

বিশ্বকাপে বাংলাদেশ ২টি ম্যাচে জেতে। ৭টি ম্যাচ হারের ব্যাখ্যা চাওয়ার জন্য তদন্ত কমিটি হয়েছে। এর আগে লিটন ও মোস্তাফিজ কথা বলে গেছেন। এবার নাসুমকে ডেকে জিগেস করা হয়েছে। 

বিসিবির গুলশান অফিসে নাসুমকে ডাকে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে তিন সদস্যের কমিটি। বাকি দুই সদস্য হলেন বিসিবি পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম। 

তবে আসলেই হাথুরুসিংহে গায়ে হাত দিয়েছেন কিনা সেটা নিয়ে কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। 

Link copied!