আইসিসি ক্রিকেট বিশ্বকাপে টানা ৪ ম্যাচ জিতল নিউজিল্যান্ড। চেন্নাইয়ে তারা আফগানিস্তানকে ১৪৯ রানে হারিয়েছে।
আফগানিস্তান কোনো লড়াই উপহার দিতে পারেনি। আগের ম্যাচে তারা ইংল্যান্ডকে হারিয়েছিল। অচেনা আফগানিস্তান ক্যাচ মিসের মহড়া দেখায়। ফলে ম্যাচটি হারতে হয়েছে তাদের।
নিউজিল্যান্ড টস হেরে ব্যাট করতে নেমে ২৮৮ রান তোলে। জবাবে আফগানিস্তান ১৩৯ রানে অলআউট হয়। ৩৪.৪ ওভারে ১৩৯ রানে অলআউট হয় আফগানরা।
বুধবার ১৪৯ রানে জেতে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ৮০ বলে ৭১ রান করেন। তিনি ম্যাচসেরা হন।
নিউজিল্যান্ডের উইল ইয়ং (৫৪) , টম লাথাম (৬৮) ও গ্লেন ফিলিপস বড় স্কোর করতে সহায়তা করেন। মার্ক চ্যাপম্যান ১২ বলে ২৫ রানের একটি ঝড় বইয়ে দেন। ওমরজাই ও নাভিন উল হক ২টি করে উইকেট নেন।
আফগানিস্তান এ ম্যাচে লড়াইয়ে ছিল না। রহমত শাহ ৩৬, ওমরজাই ২৭ ও আলিখিল ১৯ রান করেন। মিচেল সান্টনার ও লোকি ফার্গুসন সমান ৩টি করে উইকেট শিকার করেন। ট্রেন্ট বোল্ট মাত্র ১৮ রান খরচায় নেন ২টি উইকেট।