ফিলিপসের লড়াকু ব্যাটিংয়ে লিড নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৩, ০৮:১৩ এএম

ফিলিপসের লড়াকু ব্যাটিংয়ে লিড নিউজিল্যান্ডের

ফিলিপসের ফিফটি প্লাস ইনিংসে লিড নিয়েছে নিউজিল্যান্ড ছবি : ব্ল্যাকক্যাপস

গ্লেন ফিলিপসের লড়াকু ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৮ রানের লিড নিল নিউজিল্যান্ড। মিরপুরে আজ লাঞ্চের পর তৃতীয় দিনের খেলা শুরু হয়। বৃহস্পতিবার বৃষ্টিতে ভেসে যায় দিনের খেলা। আর শুক্রবার (৮ ডিসেম্বর) লাঞ্চ অবধি মাঠ ভেজা ছিল। 

নিউজিল্যান্ড ৫ উইকেটে ৫৫ রান নিয়ে শুরু করে। ১৮০ রানে অলআউট হয়েছে তারা। বাংলাদেশ প্রথম ইনিংসে ১৭২ রান করেছিল। 

ফিলিপস ৭২ বলে ৮৭ রান করেন। টেস্ট খেলেছেন টি টোয়েন্টি মেজাজে। ৯টি চার ও ৪টি ছক্কা মেরেছেন তিনি। তার জন্যই লিড নিল সফরকারীরা। 

মিরাজ ও তাইজুল ৩টি করে উইকেট নেন। নাইম শিকার করেছেন ২ উইকেট। 

Link copied!