আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

পাকিস্তানকে ৪০০ রানের বেশি করতে হবে : রাজা

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১, ২০২৩, ১০:১৫ পিএম

পাকিস্তানকে ৪০০ রানের বেশি করতে হবে : রাজা

আসন্ন ওয়ানডে বিশ^কাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৩৪৫ রান করেও নিউজিল্যান্ডের কাছে হারের লজ্জা পায় পাকিস্তান। প্রস্তুতি ম্যাচ হলেও পাক বোলারদের উপর চটেছেন দেশটির সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতি রমিজ রাজা। বোলারদের একহাত নিয়ে রাজা জানান, খুব বাজে অবস্থা পাকিস্তানের বোলিংয়ের। এ অবস্থায় ম্যাচ জিততে হলে ব্যাটারদের ৪’শ করতে হবে। যাতে লড়াই করার পুঁজি পায় বোলাররা। 
হিন্দুস্থান টাইমসকে রাজা বলেন, ‘আমি জানি, এটা শুধুই একটা প্রস্তুতি ম্যাচ ছিল। কিন্তু জয় সব সময় জয়ই এবং জয়ের মধ্যে থাকা একটা অভ্যাসের ব্যাপার। আমার মনে হচ্ছে হারার অভ্যাস করে ফেলেছে পাকিস্তান। প্রথমে এশিয়া কাপে হারলো। এবার ৩৪৫ রান করেও হারলো। রান তাড়া করে দারুন জয় পেয়েছে নিউজিল্যান্ড।’
বোলাররা ব্যর্থতায় বন্দি থাকলে ব্যাটারদের ৪’শ করতে হবে বলে মনে করেন রাজা, ‘ভারতের উইকেট সব সময় এমনই হয়। যদি বোলাররা এভাবে ব্যর্থ হতে থাকে তাহলে ব্যাটারদের ৪’শ রান করতে হবে। কৌশলে পরিবর্তন এনে ঝুঁকি নিতে হবে পাকিস্তানকে। কিন্তু আমরা সেটি করছি না। আমরা প্রথম ১০-১৫ ওভার রক্ষণাত্মক খেলছি এবং এরপর আক্রমণ করছি। ’

Link copied!