মনে করেন রমিজ রাজা

আফগানিস্তানের কাছে পাকিস্তান হারবে!

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২১, ২০২৩, ০৫:৫২ পিএম

আফগানিস্তানের কাছে পাকিস্তান হারবে!

পাকিস্তান এই বিশ্বকাপে ৪ ম্যাচের ২টিতে জিতলেও ২টিতে হেরেছে। জয় বা পরাজয় থাকে। তবে পাকিস্তানের খেলায় সন্তুষ্ট নন সাবেক ক্রিকেটার ও নির্বাচক রমিজ রাজা। 

২৩ অক্টোবর আফগানিস্তান ও পাকিস্তানের খেলা।  চেন্নাইয়ের স্পিনিং উইকেটে রশিদ খান-মুজিব উর রহমানদের সামাল দিতে বেশ বেগ পেতে হবে পাকিস্তানকে। এই ম্যাচ নিয়ে পাকিস্তান নিয়ে চাপে রয়েছেন রমিজ রাজাও। 

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বেশ কথা বলেছেন। তিনি বলেন, ‘পাকিস্তানের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে। পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। চেন্নাইয়ে যেকোনো কিছু হতে পারে। স্পিনের বিপক্ষে পাকিস্তানের ব্যাটসম্যানদের যেমন পারফরম্যান্স, এখানে যেকোনো কিছু হতে পারে। যদি স্পিনিং উইকেট হয় তবে আমার মনে হয় আফগানিস্তানই ফেভারিট।’

Link copied!