উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন বার্বোরা ক্রেচিকোভা। ছবি: সংগৃহীত
অল ইংল্যান্ড ক্লাবে নারী এককের ফাইনালে নতুন রানিকে পেল। শনিবার ফাইনালে ইতালির জেসমিন পাওলিনিকে ৬-২,২-৬, ৬-৪ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের বার্বোরা ক্রেচিকোভা ।
এর আগে ২০২১ সালে ফরাসি ওপেনে নারী এককের চ্যাম্পিয়ন হন ক্রেচিকোভা। এটা তার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। বাকি রইল এখন অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন।
অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেনে তিনি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছেন।