রাচিনের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৪:৩৯ পিএম

রাচিনের ডাবল সেঞ্চুরি

রাচিন রবিন্দ্রর ক্যারিয়ারের প্রথম ডাবল-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫১১ রানের পাহাড় গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। 

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসকে ডাবল শতকে রুপ দিয়ে ২৪০ রান করেন রাচিন। অভিষেক টেস্টে ১১৯ রানে ৬ উইকেট নিয়ে অধিনায়ক হিসেবে সেরা বোলিংয়ে বাংলাদেশের নাইমুর রহমান দূর্জয়ের রেকর্ড ভাঙেন দক্ষিণ আফ্রিকার হয়ে নিল ব্র্যান্ড। 

নিউজিল্যান্ডের ইনিংস শেষে ব্যাট হাতে নেমে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৮০ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেট হাতে নিয়ে ৪৩১ রানে পিছিয়ে প্রোটিয়ারা।  

মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল থেকে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন কেন উইলিয়ামসন ও রাচিনের জোড়া সেঞ্চুরিতে ৮৬ ওভারে ২ উইকেটে ২৫৮ রান করেছিলো নিউজিল্যান্ড। উইলিয়ামসন ১১২ ও রাচিন ১১৮ রানে অপরাজিত ছিলেন।

Link copied!