ডিসেম্বর ২৬, ২০২৩, ০৪:১৮ পিএম
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের উদ্বোধনী দিনটি ভাল যায়নি ভারতের। দক্ষিণ আফ্রিকার মাটিতে লড়াই করা কঠিন। সেখানে প্রথম দিনের খেলা শেষে ভারত ৮ উইকেটে তুলেছে ২০৮ রান। বৃষ্টি বাগড়া দিয়েছে। মাত্র ৫৯ ওভারের ম্যাচ হয়েছে।
লোকেশ রাহুল ৭০ রানে অপরাজিত আছেন। অপরদিকে সিরাজ আছেন কোনো রান না করে। বুধবার টেস্টের দ্বিতীয় দিন তাদের দায়িত্ব একটু ভাল জায়গায় স্কোর নিয়ে যাওয়া।
বিরাট কোহলি এ ম্যাচে ৩৮ রানে আউট হন। এছাড়া শ্রেয়াশ আয়ার করেছেন ৩১ রান। কাগিসো রাবাদা ঝড় বয়েছে। তিনি ৪৪ রানে নেন ৫ উইকেট।