দ্বিতীয় দিনে একটি বলও গড়ায়নি মাঠে

বৃষ্টিতে ভেসে গেল ঢাকা টেস্টের দ্বিতীয় দিন

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৩, ০৮:০৩ এএম

বৃষ্টিতে ভেসে গেল ঢাকা টেস্টের দ্বিতীয় দিন

রাত থেকেই বৃষ্টি হচ্ছে। আর এ বৃষ্টির জন্য ঢাকায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করা সম্ভব হয়নি। আম্পায়াররা লাঞ্চের পরও অনেক সময় অপেক্ষা করে দিনের খেলা বন্ধ ঘোষণা করেন। দ্বিতীয় দিনে একটি বলও গড়ায়নি মাঠে। 

এর আগে  মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েও বুধবার প্রথম দিন শেষে সফরকারী নিউজিল্যান্ডকে চাপে রাখে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ৫৫ রান করতেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ১১৭ রানে পিছিয়ে ছিল কিউইরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Link copied!