পাকিস্তান হোয়াইটওয়াশ

ওয়ার্নারের বিদায় জয়ে রাঙাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৪, ০৬:২৯ এএম

ওয়ার্নারের বিদায় জয়ে রাঙাল অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেললেন। আর সেই ম্যাচ অস্ট্রেলিয়া দল জিতেছে ৮ উইকেটে। অশ্রুসিক্ত ওয়ার্নারকে পুরো গ্যালারি দাঁড়িয়ে সম্মান জানিয়েছে। সাদা পোশাক তুলে রাখলেন এই বাঁ-হাতি ওপেনার। ওয়ানডেও ছেড়েছেন। এখন শুধু টি টোয়েন্টি খেলবেন। 

পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১১৫ রানে অলআউট হয়। অস্ট্রেলিয়ার টার্গেট ছিল ১৩০। ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া জয় তুলে নেয়। ওয়ার্নার শেষ ইনিংসে ৫৭ রান করেন। 

মারনাস লাবুসেন ৬২ ও স্টিভ স্মিথ ৪ রানে অপরাজিত ছিলেন। জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তারা। 

৩ টেস্টের সিরিজ অস্ট্রেলিয়া ৩-০ তেই জিতেছে। ম্যাচসেরা আমির জামাল। আর সিরিজ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। 

 

Link copied!