আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনীতে থাকছেন বলিউড সুপারস্টার রণবীর সিং ও তামান্না ভাটিয়া। রণবীর বিশ্বকাপের থিম সংয়েও কাজ করেছেন। ভারতের মাটিতে বিশ্বকাপ তিনি তো থাকবেনই।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনকে বর্ণাঢ্য করে তুলতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বড় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ‘কী থাকছে আয়োজনে’ কৌতূহল সব সময়ই থাকে। আর সেটি যদি হয় ভারতের মাটিতে দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলার বিশ্বকাপ, তবে তো আয়োজন বেশ জাকজঁমকপূর্ণই হওয়ার কথা। বিনোদন-দুনিয়ার অন্যতম বড় ইন্ডাস্ট্রি বলিউডের তারকা সমাগমও হওয়ার কথা বেশ ভালোই।