আগস্ট ২৭, ২০২৩, ১২:২১ এএম
পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচটি জিতেছে। ৩-০ তে সিরিজ জিতে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে। তবে পাকিস্তানকে ভয় পাইয়ে দেন আফগানিস্তান মুজিব উর রহমান। তারা হেরেছে তবে পাকিস্তানের সমীহ আদায় করে নিয়েছে।
কলম্বোতে তৃতীয় ওয়ানডে ম্যাচে ৮ উইকেটে ২৬৮ রান তোলে পাকিস্তান। ৪৮.৪ ওভারে ২০৯ রানে অলআউট হয় আফগানিস্তান। ৬৭ রান করে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ম্যাচসেরা হন।
মুজিব ৯ নম্বরে ব্যাট করতে নামেন। আফগানিস্তান তখন পরাজয় দেখছে। ২৬ বলে ফিফটি করেন মুজিব। ৩৭ বলে ৬৪ রান করে আউট হন তিনি। টিকে থাকলে আফগানিস্তানকে জিতিয়ে দিতেন হয়তো।